ঈদের আগে যে কাজগুলো গুছিয়ে রাখা জরুরি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ১ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দের উৎসব। উৎসবের দিন ঘরদোর, চারপাশ সুন্দর না দেখালে কি চলে! তাইতো এর জন্য চাই আগাম প্রস্তুতি। কারণ ঈদের দিনটিতে অতিথি আপ্যায়নসহ নানা কাজে ব্যস্ত থাকতে হয়। তাই কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখতে পারলে সময় সাশ্রয় হয় অনেকটাই।
ঈদের দিনটিতে নির্ভার থাকতে চাইলে আগে থেকে কোন কোন কাজগুলো গুছিয়ে রাখতে পারেন তা অনেকেই বুঝতে পারেন না। তাই চলুন এই বিষয়ে জেনে নেয়া যাক-
আসবাবপত্র পরিষ্কার
আমাদের বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে আমাদের আসবাবপত্র। সেই আসবাবপত্রে ধুলো জমে থাকলে দেখতে ভালো লাগবে? ঈদের আগে আসবাবপত্রগুলোও ভালোভাবে পরিষ্কার করুন, সুন্দরভাবে গুছিয়ে রাখুন। কোনো আসবাব যদি অন্যত্র রাখলে বেশি মানায় বলে মনে করেন, তবে সেভাবে স্থান পরিবর্তন করুন। টেবিল ক্লথ বা সোফার কভার পরিবর্তন করতে পারেন। এতে বাড়িতে নতুনত্ব আসবে।
ঘর পরিষ্কার
সুন্দর মানেই যে নতুন সবকিছু, এমনও নয়। বরং এভাবে বলা যায় যে, পরিচ্ছন্নতাই সুন্দর। উৎসবের আয়োজনে ঘর রাখুন পরিচ্ছন্ন। চাইলে ঘরের সাজে কিছু পরিবর্তনও আনতে পারেন। ঈদ উপলক্ষে অল্পস্বল্প লাইটিং বা সাজানো যেতেই পারে। কাগজের ফুলও বাড়াতে পারে ঘরের শোভা। বাড়িতে জমে থাকা ধুলো-ময়লা পরিষ্কার করে ফেলুন। ঝকঝকে বাড়িতে ঈদ উদযাপন করলে আনন্দ দ্বিগুণ হবে নিশ্চয়ই!
পর্দা ও চাদর
বাড়ির সৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে কাজ করে জানালা-দরজার পর্দা, বিছানার চাদর ইত্যাদি। সেসব অপরিচ্ছন্ন থাকলে দেখতে ভালো লাগবে না। অনেকে নতুন পর্দা, চাদরের সেট তুলে রাখেন বিশেষ আয়োজনে ব্যবহারের জন্য। আপনার বাড়িতে তেমন থাকলে ব্যবহার করতে পারেন। সামর্থ্য থাকলে নতুন সেট কিনেও আনতে পারেন। না কিনলেও সমস্যা নেই। বাড়িতে যেগুলো আছে সেগুলো ধুয়ে আয়রন করে রাখতে পারেন ঈদের দিন ব্যবহারের জন্য।
মশলাপত্র
ঈদের আয়োজনের মূল আকর্ষণ হলো এর খাবার। সেসব খাবার তৈরিতে অনেকটা সময় ও পরিশ্রম ব্যয় হয়। তাই আগে থেকে কাজ কিছুটা গুছিয়ে রাখতে পারলে রাঁধতে খুব বেশি কষ্ট হয় না। রান্নার অন্যতম অনুষঙ্গ হলো মশলা। মশলাপত্র গুছিয়ে রাখার কাজটা তাই আগেই সেরে ফেলুন। যেসব মশলা গুঁড়া করা প্রয়োজন, সেগুলো গুঁড়া করে রাখুন। মশলা বেটে রাখার কাজটিও আগেই সেরে ফেলুন। এই কাজ আপনি ব্লেন্ডারের সাহায্যে কম সময়েই করতে পারবেন।
ফ্রোজেন ফুড
ঈদের দিনের নাস্তা হিসেবে নানাকিছু রাখার ইচ্ছা আছে নিশ্চয়ই? কিছু খাবার কিন্তু আগে থেকে তৈরি করে ফ্রোজেন করে রাখা যায়। যেমন ধরুন পরোটা, নাগেট, সমুচা, কাবাব ইত্যাদি। সেগুলো আগে থেকে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এতে ঈদের দিনে কাজের চাপ অনেকটাই কমে যাবে।
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র








